শালবনিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দি নিউজ লায়ন ; মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছে একজন। মৃত ব্যক্তির নাম টুকু লাল দেব সিংহ ,তার বয়স ৪৭ বছর, তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার মধুপুর গ্রামে। শুক্রবার বিকালে তিনি মাঠে গরু চরাতে গিয়েছিলেন আবহাওয়া প্রতিকূল দেখে গরু নিয়ে শুক্রবার সন্ধ্যার মুখে বাড়ি ফিরছিলেনওই ব্যক্তি । কিন্তু বাড়ি ফেরার সময় বজ্রপাতে রাস্তায় তার মৃত্যু হয় ।
তার
এছাড়া ওই এলাকায় আরো এক ব্যক্তি বজ্রপাতে আহত হয় ।তাকে স্থানীয় শালবনি হাসপাতলে ভর্তি করা হয় ।খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনা ঘটনাস্থলে যায় শালবনি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে শালবনি থানার পুলিশ ময়না তদন্তের জন্য শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় ।ওই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment